ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো পিএসজির

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১২:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 1095

দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জয়ই প্রয়োজন ছিল মেসি-নেইমারদের সাবেক ক্লাব পিএসজির। ড্র, করলেও চলবে। তবে, চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে পিএসজির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা ছিল এসি মিলানেরও।

শেষ রাউন্ডের লড়াইয়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি পিএসজি। এসি মিলান মাঠে নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসলের বিপক্ষে। নাটকীয়তাপূর্ণ এই দুই ম্যাচে পিএসজি জিততে না পারলেও উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। অন্য ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে এসি মিলান।

একদিকে ড্র এবং অন্যদিকে জয় হলেও পয়েন্ট পিএসজি-এসি মিলানের সমান ৮ করে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেলো কিলিয়ান এমবাপের ক্লাবের। বরুশিয়ার মাঠ সিগন্যাল ইদুনা পার্কে খেলতে গিয়েছিলো পিএসজি। দুই দলের তুমুল লড়াইয়ে প্রথমার্ধে কোনো গোলই হলো না। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে গোল পেলো দুই দলই। ৫১ মিনিটে গোল করলো বরুশিয়া। গোলদাতা করিম আদিয়েমি। ৫৬ মিনিটে সেই গোলটি পরিশোধ করে দেন ওয়ারেন জায়ার এমেরি।

৭৬তম মিনিটে একটি গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু সেই গোলটি বাতিল করে দেয়া হয় অফসাইডের অজুহাতে। ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক মার্কুইনহোস বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়া। সেটা অর্জিত হয়েছে। এখন থেকে পরবর্তী ম্যাচ পর্যন্ত আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। কারণ, এর চেয়েও বড় প্রতিপক্ষ সামনে রয়েছে।’

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো পিএসজির

আপডেট সময় ১২:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩