ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁয় অবরোধের সমর্থনে বিএনপির মশালমিছিল

নওগাঁয় অবরোধের সমর্থনে মশালমিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শহরের কাঁঠালতলী এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়কে তাঁরা মিছিল করেন।

এ ঘটনার পর একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সন্ধ্যা সাতটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের হাজীর মোড় এলাকায় মল্লিকা ইন হোটেলের সামনে থেকে অবরোধের সমর্থনে মশালমিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা।

মিছিলটি কাঁঠালতলী মোড় এলাকার নেসকো কার্যালয় পার হওয়ার পরপরই ঢাকা থেকে আসা নওগাঁমুখী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা কাঁঠালতলী মোড় হয়ে নওগাঁ-মাদারমোল্লা সড়কের দিকে পালিয়ে যায়।

বাসের চালক মো. লিটন প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে নওগাঁ শহরের পার-নওগাঁ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। কাঁঠালতলী এলাকায় বাসটি ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা ৭০-৮০ জন ছিল। বাস দেখে তারা বাসের সামনে ও বাঁ পাশ থেকে ইট ছুড়তে শুরু করে। যাত্রীরা ভয়ে দ্রুত বাস থেকে নেমে যান। দুর্বৃত্তরা বাসের ভেতর দুটি জ্বলন্ত মশাল ছুড়ে মারে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা একটি বাসের সামনে ও এক পাশে ঢিল ছুড়ে কয়েকটি কাচ ভাঙচুর করেছে। আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিভে যায়।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় অবরোধের সমর্থনে বিএনপির মশালমিছিল

আপডেট সময় ১১:১৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩