ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

১৫ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘মানুষ’

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময় ০১:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 1202

বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার নির্মাণ করেছেন কলকাতার একটি সিনেমা। এর নাম ‘মানুষ’। কলকাতার সুপার স্টার জিৎ অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন।

২৪ নভেম্বর কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ‘মানুষ’ সিনেমায় জিতের বিপরীতে আছেন সুস্মিতা চ্যাটার্জি। এ ছাড়াও আছেন টালিউডের জীতু কমলসহ আরও অনেকে। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে তখন মন্ত্রণালয়ের অনুমতি পায়নি।

অবশেষে মিলেছে অনুমতি, তবে এবার জাজ মাল্টিমিডিয়া নয়, অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের হাত ধরেই ‘মানুষ’ আসছে বাংলাদেশে। আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন। আশা করছি, ভালো সাড়াও পাব।

এ সিনেমায় আমি মানুষের গল্পই বলতে চেয়েছি। তো আমার কাছে মনে হয়, যেহেতু আমি এই দেশের মানুষ, এখানকার প্রেক্ষাপটেই গল্পটা চিন্তা করেছি; সুতরাং দেশের দর্শক সিনেমাটি বেশি উপভোগ করবে। মানুষ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে সঞ্জয়ের।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘মানুষ’

আপডেট সময় ০১:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩