ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা

উত্তর বঙ্গের একটি প্রসিদ্ধ জেলা নওগঁ । এ জেলায় গত কয়েকদিন থেকে বেড়েছে শীতের তীব্রতা । এতে জনবজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ।

নওগাঁর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১১ ডিসেম্বর) সারাদেশের মধ্যে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগি সেলসিয়াস।

এদিকে, সকালের ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে নিম্নআয়ের লোকজন পড়েছেন বিপাকে।

সকাল সোয়া ৭টায় শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় কয়েক জন দিন মজুরীর সঙ্গে । তারা  বলেন, ‘কনকনে শীতে সকালে কাজে বের হতে কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। কাজে না গেলে সংসার চলবে কী করে?’ শহরের বরুনকান্দি এলাকার কৃষক সাইদুল বলেন, ‘বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করতে হচ্ছে। কাজের মানুষের মজুরি বেশি। তাই নিজেই কাজে নেমেছি। শীতের মধ্যে পানিতে নেমে কাজ করতে হাত-পা হিম হয়ে যাচ্ছে।’

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজ ভোর ৬টায় বদলগাছীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা

আপডেট সময় ১১:৫৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩