ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

অবরোধের সকালে গুলিস্তানে বাসে আগুন

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধ শুরু হয়েছে। অবরোধের প্রথম দিন সকালেই রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর গুলিস্তান মোড়ে বাহন পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে গতকাল (সোমবার) রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। রাত ৯টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর কর্মীরা। তার আগে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

অবরোধের সকালে গুলিস্তানে বাসে আগুন

আপডেট সময় ১১:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩