ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সিরিজ জেতা হলো না বাংলাদেশের

৬৯ রানে ৬ উইকেট নেই। বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্যটা তখন নিউজিল্যান্ডের জন্য দূর আকাশের তারা। তখনো কে জানত, এখান থেকে কিউইরা মিরপুর টেস্ট ৪ উইকেটে জিতবে। এই জয়ে দুই টেস্টের সিরিজে সমতা ফিরিয়ে শেষ করল সফরকারীরা।

প্রথম ইনিংসে ফিলিপসের দৃঢতায় ৪৬ রানে ৫ উইকেট থেকে ১৮০ রানে থেমেছিল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৭২ বলে ৮৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন ফিলিপস। কিউইরা পায় ৮ রানের লিড।

দ্বিতীয় ইনিংসেও আরেকবার বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে যান ফিলিপস। তাঁর ৪৮ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস চতুর্থ ইনিংস ম্যাচে আরেকবার পার্থক্য গড়ে দিয়েছে। ষষ্ঠ উইকেট জুটিতে তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন মিচেল স্যান্টনার। দুজনের ৭০ রানের জুটিতে তাঁর ৩৫ রান।
এই জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অথচ লক্ষ্য ছোট হলেও চা-বিরতিতে যাওয়ার আগে ম্যাচে বাংলাদেশই এগিয়ে ছিল। ৬৯ রানে ৬ উইকেটের শুরুটা করেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসার দুই রানে ফেরান কনওয়েকে। এরপর তাইজুলের বলে স্টাম্পড হন কিউইদের সেরা ব্যাটার উইলিয়ামসন।

২৪ রানে দুই উইকেট হারানোর পর উইকেটে আসেন হেনরি নিকোলাস। ল্যাথামের সঙ্গে তাঁর জুটিও লম্বা হয়নি। ৩৩ রানে নিকোলাসকে এলবিডাব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ। নিকোলাসের পর কিউইদের ভরসা হয়ে থাকা ল্যাথামও মিরাজের শিকারে পরিণত হন। ২৬ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এখান থেকে ২১ রানের ব্যবধানে আরো দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। টম ব্লান্ডেলকে তাইজুল ইসলাম ও ডেরিল মিচেলকে ফেরান মিরাজ। এই বিপর্যয়ের পর ফিলিপস ও স্যান্টনারের ম্যাচজয়ী সেই জুটি।

নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এ রকম কোনো জুটি পায়নি। ৩৮ রানে ২ উইকেট নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আজ বাংলাদেশ ব্যাটিং করতে পেরেছে মাত্র ২৭ ওভার। তাতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৪৪ রানে। দুই কিউই স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন।

এজাজ ৬টি ও স্যান্টনার ৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশের ইনিংসে বলার মতো স্কোর শুধু ওপেনার জাকির হাসানের। একের পর এক সঙ্গী হারানো জাকির নিজেই শেষ পর্যন্ত আউট হন ৫৯ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান এসেছে আগের দিন আউট হওয়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। তাইজুল ইসলাম ১৪ রানে অপরাজিত থাকেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সিরিজ জেতা হলো না বাংলাদেশের

আপডেট সময় ০৪:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩