ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১২:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • 1133

বিশ্বকাপ থেকে ব্যর্থতা যেন ছাড়ছে না ইংলিশদের । বিশ্বকাপে কোনরকম দুটি ম্যাচ জিতে সেরা আটের মধ্যে থাকতে পেরেছে তারা । বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথম ম্যাচে ৩২৫ রান করেও যে কারণে হারতে হয়েছিলো তাদের। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি লো স্কোরিং হওয়া সত্ত্বেও দারুণ এক জয় তুলে নিলো ইংলিশরা।

বিশ্বকাপ থেকেই ব্যর্থতা তাদের সঙ্গী। শেষ দিকে দুটি ম্যাচ জিতে সেরা আটটি দলের মধ্যে থাকতে পেরেছে ঠিক; কিন্তু সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মনোবল এবং আত্মবিশ্বাসে যে ছিড় ধরেছে, তা সেরে উঠতে হয়তো দীর্ঘ সময় লাগতে পারে তাদের।

অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ২০২ রান। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩২.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ওপেনার উইল জ্যাক এবং মিডল অর্ডারে হ্যারি ব্রুক অসাধারণ ব্যাট করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে ক্যারিবীয়রা। মিডল অর্ডারে শাই হোপ এবং শেরফানে রাদারফোর্ড ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। ৬৮ বল খেলে ৬৮ রান করে আউট হন শাই হোপ। ৮০ বল খেলে ৬৩ রান করেন শেরফানে রাদারফোর্ড। ১৯ রান করেন রোমারিও শেফার্ড এবং ১৭ রান করেন ব্রেন্ডন কিং।

ইংলিশ বোলারদের মধ্যে স্যাম কারান এবং লিয়াম লিভিংস্টোন নেন ৩টি করে উইকেট এবং ২টি করে উইকেট নেন গাস অ্যাটকিনসন এবং রেহান আহমেদ। জবাব দিতে নেমে দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট এবং উইল জ্যাক দারুণ সূচনা এনে দেন। যদিও ১৫ বলে ২১ রান করে আউট হয়ে যান ফিল সল্ট। এরপর জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেট দ্রুত আউট হলে কিছুটা শঙ্কায় পড়ে যায় ইংলিশরা। ৭২ বলে ৭৩ রান করেন উইল জ্যাক। ৪৯ বলে ৪৩ রান করেন হ্যারি ব্রুক এবং ৪৫ বলে ৫৮ রান করেন জস বাটলার।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড

আপডেট সময় ১২:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩