ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

সিরিজ জিতলে বড় বোনাসের ঘোষণা পাপনের

সিলেটে নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে টােইগাররা । এতমধ্যে তারা ১-০ তে এগিয়ে আছে । এখন টাইগাররা স্বপ্ন দেখছেন নিউজিল্যান্ডকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করার।

ইতিহাস জানাচ্ছে ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সঙ্গে একটি করে টেস্ট জিতলেও সিরিজ বিজয়ের কৃতিত্ব নেই বাংলাদেশের। হোয়াইটওয়াশেরতো প্রশ্নই আসে না।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতলে নিউজিল্যান্ডকে টেস্টে ধবলধোলাই করা যাবে। বুধবার সে লক্ষ্যেই মাঠে নামবে শান্তর দল। এদিকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে এক দারুণ সুসংবাদ পেলো বাংলাদেশ জাতীয় দল। ক্রিকেটারদের জন্য বড় ধরনের বোনাস ঘোষণা করলেন বিসিবি প্রধান।

সোমবার (৪ ডিসেম্বর) রাতে ক্রিকেটারদের নৈশভোজে আপ্যায়িত করার পর বিসিবি সভাপতি বলে ওঠেন, সিরিজ জিতলে অনেক বড় বোনাস পাবে, এটাতে কোনো সন্দেহ নেই। বলার অপেক্ষা রাখে না ওয়ানডে আর টি-টোয়েন্টির মতো উইনিং বোনাস আছে টেস্টেও। জিতলে বোনাস মানি পাবেন ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ডের মতো বড় শক্তি ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপরের সারির দল নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ জেতার জন্য অংকটা আরও বাড়বে।

বিসিবি সভাপতি জানান, ক্রিকেটাররা কেউ তাকে বোনাসের কথা বলেননি। তবে শুনতে চেয়েছিলেন। পাপন বলেন, ‘একদম আসার সময় কে একজন বলেছিল। আমি বলেছি, এটা সিরিজ জিততে পারলেই পাবে।’

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

সিরিজ জিতলে বড় বোনাসের ঘোষণা পাপনের

আপডেট সময় ১২:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩