ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কারাগারে নেতা–কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ হচ্ছে: নুরুল হক

কারাগারে বন্দি থাকা বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মিদের কারাগারে মানবতর জীবনযাপন করতে হচ্ছে । বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক । আজ সোমবার রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন  ।         

সরকারের পতনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নবম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে এই কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ। সমাবেশের আগে রাজধানীর পুরানা পল্টন, নাইটিংগেল মোড়, নয়াপল্টন ও বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।

সমাবেশে নুরুল হক অভিযোগ করেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারের ‘কনডেম সেলে’ রাখা হয়েছে। তাঁর মতো বিরোধী দলের সাবেক এমপি, মন্ত্রী, জ্যেষ্ঠ অনেক নেতাকে কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা লকআপে রেখে তাঁদেরকে মানসিক কষ্ট দিচ্ছে, যেন তাঁরা বের হয়ে রাজনীতি না করেন। নুরুল হক বলেন, ‘এটা স্পষ্টতই মানবাধিকারের চরম লঙ্ঘন। স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে তিন গুণ বেশি বন্দীকে কারাগারে আটকে রাখা হয়েছে।’

সরকারবিরোধী আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান নুরুল হক। তিনি বলেন, ভয়ের আর কী আছে? হামলা-মামলা, জেলজুলুম কোনোটার বাকি আছে? আর ভয় পেলে চলবে না। যেখানে যেভাবে প্রতিরোধ করা দরকার, প্রয়োজনে সেভাবেই করতে হবে।

২৮ অক্টোবরের পর রাজশাহী-নাটোর অঞ্চলে ১৮টি গুপ্ত হামলা এবং চারটি হত্যার ঘটনা ঘটেছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের হত্যা করা হয়েছে। এভাবে হত্যাযজ্ঞ চালানো হলে আওয়ামী লীগের নেতা, এমপি ও মন্ত্রীরা নিরাপদ থাকবেন না বলেও হুঁশিয়ার করেন নুরুল হক। এখন নির্বাচনী আসনের ভাগ–বাঁটোয়ারা চলছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, জাতীয় পার্টির সঙ্গেও আওয়ামী লীগের আসন ভাগাভাগি হয়ে গেছে। তারা আবারও আওয়ামী লীগকে বৈধতা দিতে নির্বাচনে যাচ্ছে।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সমাবেশ সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতিমা তাসনিম, আবদুজ জাহের, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রবিউল হাসান, জিলু খান, আনিসুর রহমান, নারীবিষয়ক সহসম্পাদক মীর দিলরুবা সুলতানা প্রমুখ।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কারাগারে নেতা–কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ হচ্ছে: নুরুল হক

আপডেট সময় ১০:২৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩