ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

খাদ্যমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া দুজনের মনোনয়নপত্র বাতিল

নওগাঁ -১ আসনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আসনে স্বতন্ত্র দুই পার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা। আজ সোমবার সকালে যাচাই–বাছাই শেষে এ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই–বাছাই শেষে তাঁদের মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাঁরা দুজন হলেন—স্বতন্ত্র প্রার্থী নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান ও সোহরাব হোসেন। মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ অন্য চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান নির্বাচনী হলফনামায় মামলার তথ্য গোপন করায় এবং দৈব্যচয়ন ভিত্তিতে অনুসন্ধানে ভোটার তালিকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই করে ত্রুটি পাওয়া যায়। ফলে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ তালিকা জমা না দেওয়া এবং অন্যান্য কাগজপত্রে ত্রুটি পাওয়ায় তাঁর মনোনয়নটি বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জানতে চাইলে খালেকুজ্জামান বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা যে রায় দিয়েছেন, তাতে আমি সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে আপিল করব। প্রয়োজন পড়লে হাইকোর্টে যাব।’

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খাদ্যমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া দুজনের মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় ০৪:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩