ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রাজধানীর গুলিস্তানে বাসে আগুন

আজ রোববার বেলা ২টা ৫০ মিনিটে রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

‘ভিক্টর ক্লাসিক’ নামের বাসটিতে আগুন দেওয়ার তথ্য পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার এই তথ্য জানান।

শাহজাহান সিকদার বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্যদের পুলিশ নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহায়তা দেয় বলে জানান শাহজাহান সিকদার।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল-জোটের ডাকা নবম দফা অবরোধ কর্মসূচি আজ সকাল ছয়টায় শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার এই কর্মসূচি চলবে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত। এই কর্মসূচির মধ্যে গুলিস্তানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রাজধানীর গুলিস্তানে বাসে আগুন

আপডেট সময় ১১:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩