ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে জায়গা পেলেন ওয়ার্নার

টেস্ট ক্রিকেট থেকেই আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। চলতি বছরের জুনের দিকে এই অসি ব্যাটার জানিয়েছেন, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি হবে তার ১২ বছরের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ওয়ার্নার বলেছিলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।’ সম্প্রতি ওয়ার্নারের টেস্ট ফর্ম ভালো নয়। যে কারণে শঙ্কা ছিল, এই ব্যাটারকে দলে রাখা হয় কিনা। তবে না। ক্যারিয়ারের একেবারে অন্তিম সময়ে এসে দল থেকে প্রাপ্য সম্মান নিয়েই হয়তো অবসরে যাবেন তিনি।

গত দুই বছরে টেস্ট খেলায় মাত্র ১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্নার। যা কিনা একজন ওপেনারের নামের সঙ্গে বড্ড বেমানান। এছাড়া তার গড় রান ৩০ এর নিচে। যে কারণে নিজের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী অবসর নিতে পারবেন কিনা সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এ বিষয়ে অস্ট্রেলিয়া প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘আমরা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা খেলোয়াড়দের থেকে শক্তিশালী পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি। যাদের মধ্যে অনেকেই এই সপ্তাহের শেষের দিকে প্রাইম মিনিস্টার একাদশের হয়ে দুর্দান্ত খেলেছে তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন।’

আগামী ২৪ ডিসেম্বর পার্থে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ২৬ ডিসেম্বর মেলবোর্নে। সবশেষ ফাইনাল ম্যাচটি হবে আগামী বছরের ৩ জানুয়ারি সিডনিতে। এই টেস্ট দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে জায়গা পেলেন ওয়ার্নার

আপডেট সময় ০৬:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩