ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরি এলাকায় এ ঘটনা ঘটে। মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি হাট চকগৌরি এলাকার একটি সেতুর পাশে দাঁড়িয়ে ছিল। দুর্বৃত্তরা রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

মহাদেবপুর উপজেলার ভিমপুর ইউনিয়নের চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র জানান, পুড়ে যাওয়া ট্রাকটির মালিক চকগৌরি এলাকার সাবের আলী নামের এক ব্যক্তি। রাত ১০টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এটি নাশকতা না যান্ত্রিক ত্রুটি সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

আপডেট সময় ০১:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩