ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

আমার জীবন আমার অধিকার, বাল্যবিয়ে রুখবো এবার’।

শতাধিক স্কুলছাত্রীর অংশ গ্রহণে রাজবাড়ীতে বাল্যবিয়ে ও আত্মহত্যা বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ র‌্যালির প্রতিপাদ্য ছিল ‘আমার জীবন আমার অধিকার, বাল্যবিয়ে রুখবো এবার’।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজন ও প্রান্তি জনকল্যাণ সংস্থার সহযোগিতায় এ সাইকেল র‌্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।

পরে র‌্যালিটি পুলিশ সুপার কার্যালয় হতে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় পুলিশ সুপারের কার্যালয় এসে শেষ হয়। এ সময় সাইক্লিস্টদের সঙ্গে পায়ে হেটেও র‌্যালিতে অংশ নেয় শিক্ষার্থীরা। জানা গেছে, মূলত জনসচেতনতা তৈরিতে এই সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। নভেম্বরে রাজবাড়ীতে ১১জন আত্মহত্যা করেছেন এবং জেলায় বছরে প্রায় শতাধিক আত্মহত্যার ঘটনা ঘটে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

আমার জীবন আমার অধিকার, বাল্যবিয়ে রুখবো এবার’।

আপডেট সময় ০১:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩