ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

মেয়েকে ধর্ষণের দায়ে নওগাঁ পোরশায় বাবাকে (৪১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ রায় দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ ডিসেম্বর পোরশা উপজেলার পোরশা গ্রামের গেনা হুজুরের বাড়ি থেকে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসার সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণেশপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে থাকা বাগানে নিয়ে ধর্ষণ করে বাবা।

মেয়ে বাড়ি এসে তার মাকে এ ঘটনা বললে তিনি পোরশা থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা করেন। এরপর ২০২২ সালে ১৯ মে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১৪ নভেম্বর ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করা হয়। মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

আজ (বৃহস্পতিবার) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিনমাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী মকবুল হোসেন  রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

আপডেট সময় ০৩:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩