ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

আবারও হুমকির মুখে সালমান

আবারও হুমকির মুখে পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। ফেসবুক পোস্টে পরোক্ষভাবে হুমকি দেওয়া হয়েছে তাকে। তারপরই দ্রুত ভাইজানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে মুম্বাই পুলিশ। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈর হুমকির পরে এরই মধ্যে সালমানকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

রবিবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ নামের একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুকে একটি মেসেজ পোস্ট করা হয়েছে। তাতে পাঞ্জাবি গায়ক-অভিনেতা জিপ্পি গ্রেওয়ালের উদ্দেশ্যে লেখা হয়েছে, আপনি সালমান খানকে ভাই সম্বোধন করেন। এবার আপনার ‘ভাইকে’ এসে আপনাকে রক্ষা করতে হবে। এ মেসেজটা সালমান খানের জন্যও। এ ভুল ধারণায় থাকবেন না যে, দাউদ এসে আপনাকে রক্ষা করবে।

কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সিধু মুসেওয়ালার মৃত্যু নিয়ে আপনার নাটকীয় জবাব অদেখা ছিল না। আমরা সকলে জানি, উনি কী ধরনের লোক ছিলেন এবং কীরকম অপরাধ জগতের সঙ্গে তার যোগ ছিল। এবার আপনি আমাদের রাডারে চলে এসেছেন। এটাকে ট্রেলার হিসেবে নিন। পুরো সিনেমাটি শিগগির মুক্তি পাবে। পৃথিবীর যে কোনো দেশে উড়ে যান, কিন্তু মনে রাখবেন, মৃত্যুর কোনো ভিসার প্রয়োজন নেই। হঠাৎই তা নিমন্ত্রণ ছাড়াই আসে।

এর আগে গ্রেওয়াল জানিয়েছেন, তার কানাডার ভ্যাঙ্কোভারের বাড়ির বাইরে গুলি চলেছে। যার দায় নিয়েছে বিষ্ণৈ। সেই ঘটনার পর, গ্রেওয়াল বলেছেন, সালমানের সঙ্গে তার বন্ধুত্ব নেই। অভিনেতার সঙ্গে মাত্র দুবার দেখা হয়েছে তার।

এদিকে নতুন করে হুমকি আসায় বলিউডের ভাইজানকে সতর্ক করে দিয়েছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাছে জানতে চাওয়া হয়েছে কোথা থেকে এ পোস্ট করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ওই অ্যাকাউন্টটি কি সত্যিই বিষ্ণৈর। যদি সে হয়, তাহলে কে তা পরিচালনা করছে? কারণ এ মুহূর্তে জেলে রয়েছে বিষ্ণৈ। তারা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস পাওয়ার চেষ্টা করছে।

২০২২ সালের নভেম্বর মাস থেকে, অভিনেতাকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। এছাড়া সালমানকে ব্যক্তিগত অস্ত্র সঙ্গে রাখার লাইসেন্সও দেওয়া হয়েছে। এর পাশাপাশি বুলেট প্রুফ গাড়ি কিনেছেন ভাইজান। এবছরই এপ্রিল মাসে হুমকির মেইল পান সালমানের সহকারী। তার পরেই সালমানের বাড়ি ঘিরে নিরাপত্তা বাড়িয়ে দেয় মুম্বাই পুলিশ।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

আবারও হুমকির মুখে সালমান

আপডেট সময় ০২:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩