ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসবেন ঋতুপর্ণা

ওপার বাংলাতেও জনপ্রিয় বাংলাদেশি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ‘হঠাৎ বৃষ্টি’তে অভিনয় করে ক্যারিয়ারের শুরুতে তাক লাগিয়ে দিয়েছেলেন তিনি। এরপর থেকে নিয়মিত যাতায়াত তার পশ্চিমবঙ্গে। এজন্যই কলকাতার অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তার বন্ধুত্ব বেশ পুরনো।

এদিকে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফেরদৌস। এ নায়ক জানিয়েছেন, তার বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত প্রয়োজনে ঢাকায় এসে তার নির্বাচনী প্রচারে অংশ নেয়ার কথা দিয়েছে। ফেরদৌস বলেন, ঋতুপর্ণা আমার খুব ভাল বন্ধু। ও তো বলেছে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচার করবে।

ফেরদৌস জানান, অনেক টলিউড তারকাই তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ২০১৯ সালে ভারত-বাংলাদেশ সীমান্তের রায়গঞ্জ এলাকায় টলিউড তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল সরকারের সাথে রাজনৈতিক প্রচারণায় অংশ নিতে গিয়ে বিপাকে পড়েন ফেরদৌস। এই কাজের জেরে অভিনেতাকে কালো তালিকাভুক্ত করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে ফেরদৌস বলেন, কলকাতাকে সব সময়ই আমার দেশ হিসেবে দেখেছি। সেখান থেকে প্রায় দু’বছর আমি দূরে ছিলাম। একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। ওই একটা ভুলের জন্য আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আমি এখনো ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করি। কারণ আমি তখন নিয়মকানুন জানতাম না।

কলকাতায় দীর্ঘদিন কাজের ফলে আমি দুই বাংলারই কাছের মানুষ। যারা আমাকে নিয়ে গিয়েছিলেন, তারাও হয়তো আবেগের বশবর্তী হয়ে বিষয়টা খেয়াল করেননি।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসবেন ঋতুপর্ণা

আপডেট সময় ১২:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩