ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে জামিন পেলো কিশোর

 নওগাঁ মাদক মামলার আসামী ১৬ বছরের এক কিশোর কে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ, মাদক পরিহার, সঙ্গ ত্যাগ করার শর্তে জামিন দিয়েছে আদালত । সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে জেলার ধামইরহাট উপজেলার খয়েরবাড়ি গ্রামের এক কিশোরকে ২২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এরপর ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মানিক মিঞা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরবর্তী সময়ে কিশোরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ও শিশু আদালত-২ এর স্টেনোগ্রাফার খাজা মইন উদ্দিন। তিনি বলেন, দেশ ও জাতি গঠনে আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের চিন্তা-চেতনায় যাতে অপরাধের মানসিকতা প্রবেশ করতে না পারে সেজন্যই শিশুবান্ধব পরিবেশে আদালতের এমন নিদের্শনা রয়েছে।

মামলার শুনানিকালে বিচারক মেহেদী হাসান তালুকদার অভিযুক্ত প্রতিটি শিশু-কিশোরকে ভবিষ্যতে নতুন করে অপরাধে না জড়াতে এবং যার যার ধর্মীয় রীতিনীতি মেনে চলতে উদ্বুদ্ধ করছেন। আজও এমনটাই হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ, মাদক পরিহার ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে বোনের জিম্মায় আসামির জামিন দেওয়া হয়েছে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে জামিন পেলো কিশোর

আপডেট সময় ১১:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩