ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁয় অপহরণ মামলায় বাবা-ছেলে গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে অপহরণকারী চক্রের দুই সদস্য বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আমাইতারা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ধামইরহাট উপজেলার রসপুর কুর্সামারী গ্রামের আবু বক্কর ছিদ্দিক (৫০) এবং তার ছেলে নাঈম হাসান (২৩)।সোমবার (২৭ নভেম্বর) সকালে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাতব্বর চর গ্রামের সুমন মিয়া পরিবারসহ ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। গত ১০ নভেম্বর সুমন মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (১৬) দুপুর আড়াইটার দিকে বাসা থেকে বের হয়ে যান।

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাসায় না ফেরায় তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এরপর তারা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারেন ওইদিন বিকেল ৩টার দিকে বাসার পাশে রাস্তায় তার মেয়ে পৌঁছামাত্রই নাঈম হাসান ভিকটিম স্মৃতি আক্তারকে ফুসলিয়ে নিয়ে যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে আরও জানা যায়, ঘটনার ১৬ দিন পর খিলগাঁও থানায় ভিকটিমের বাবা সুমন মিয়া একটি অপহরণের মামলা দায়ের করেন। মামলা পর তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ সাদিক নেতৃত্বে ভিকটিম ও অপহরণকারীর অবস্থান জানতে পারে।

এরপর গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আসামিদের খিলগাঁও থানায় পাঠানো হয়েছে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় অপহরণ মামলায় বাবা-ছেলে গ্রেফতার

আপডেট সময় ০৪:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩