ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

চাটখিলে পুকুর পাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলায় সাত বছরের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ফেহা আক্তার (৭)। গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জসড়া গ্রামে মোল্লাবাড়ির পাশের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফেহা আক্তার স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম ফারুক হোসেন। তিনি জানান, তাঁদের বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলের প্রস্তুতি চলছিল। গতকাল দুপুরে সেখানে তাঁর মেয়েসহ আরও কয়েকজন শিশু খেলা করছিল। বেলা আনুমানিক দুইটা থেকে ফেহাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে সন্ধ্যা সাতটার দিকে পুকুরপাড়ে মেয়ের লাশ পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ রাত ৯টার দিকে এসে লাশ উদ্ধার করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে লাশের মাথা, বাঁ চোখ ও কপালের মাঝখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

আজ সকালে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, শিশু ফেহা হত্যাকাণ্ডের ঘটনা জানার পরপরই তিনি থানা-পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের নির্দেশ দিয়েছেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

চাটখিলে পুকুর পাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩