ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ডিসেম্বরে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

গত অক্টোবরে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। একমাস বিরতি দিয়ে আগামী ডিসেম্বরে ফের ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তবে এবার জাতীয় দল নয়, মুখোমুখি হবেন বাবর-রোহিতদের উত্তরসূরিরা।

১০ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আগামী ৮ ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ৮ দলের অংশগ্রহণে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৪ দলের দুটি গ্রুপে হবে প্রথমপর্ব। এই পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে তিনটি করে ম্যাচ খেলবে সব দল। গ্রুপপর্বের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে। এইভাবে দুটি গ্রুপ থেকে চারটি দল উঠবে সেমিতে।

টুনামেন্টের ফিকশ্চার অনুসারে, ১০ ডিসেম্বর মাঠে নামবে ভারত-পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পাকিস্তানের বাকি দুটি ম্যাচ নেপালের বিপক্ষে আগামী ৮ ডিসেম্বর এবং আফগানিস্তানের বিপক্ষে ১২ ডিসেম্বর।

টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে টাইগারদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, জাপান ও শ্রীলঙ্কা। ৯ ডিসেম্বর স্বাগতিক আমিরাতের বিপক্ষে মাঠে নামবে সাকিব-মুশফিকদের উত্তরসূরিরা। বাংলাদেশের বাকি দুটি ম্যাচ ১১ ডিসেম্বর জাপানের বিপক্ষে ও ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর ও শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি হবে ১৭ ডিসেম্বর।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ডিসেম্বরে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

আপডেট সময় ০৬:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩