ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

গাজীপুরে সুতাবাহী দুই কাভার্ডভ্যানে আগুন

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সদরের সালনা ওভারব্রীজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, কাভার্ডভ্যান দুটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর থানার সালনা ওভারব্রীজ এলাকায় পৌঁছালে ১০-১২ জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেটকারে এসে কাভার্ডভ্যান দুটির গতিরোধ করে। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। কার্ভাডভ্যান দুটিতে পোশাক কারখানার সুতা ছিল। তাৎক্ষনিক কারখানার নাম জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা সুতা পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, ঘটনাটি ভোরে ঘটেছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজীপুরে সুতাবাহী দুই কাভার্ডভ্যানে আগুন

আপডেট সময় ১১:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩