ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

টেলিভিশন বন্ধ করায় ছেলেকে হত্যা

টেলিভিশনে চলছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়ার সেই মেগা ম্যাচ নিয়ে গোটা ভারতের মতোই উত্তেজনায় ফুটছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা গণেশ প্রসাদ।

কিন্তু রোববার খেলা চলাকালে ঝগড়া বেধেছিল ছেলের দীপকের সঙ্গে।বাবার ওপর রেগে গিয়ে টিভি বন্ধ করে দিয়েছিল দীপক। এতেই মেজাজ হারিয়ে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন গণেশ।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা গণেশ প্রসাদ। গত রোববার ছিল বিশ্বকাপ ফাইনাল। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। ঘরে বসে টিভিতে খেলা দেখছিলেন গণেশ। এর মধ্যেই ছেলে দীপক বাবাকে খাবার বানাতে বলে। যদিও গণেশ জানিয়ে দেন, তিনি এখন খাবার বানাতে পারবেন না। কয়েক বার অনুরোধের পর রেগে গিয়ে টিভি বন্ধ করে দেয় দীপক।

বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এক সময় তার দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেন বাবা। ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত। প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা জানান, এরই মধ্যে মৃত্যু হয়েছে তার। তদন্তে নেমে অভিযুক্ত গণেশ প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

টেলিভিশন বন্ধ করায় ছেলেকে হত্যা

আপডেট সময় ০৪:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩