ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশিদের জন্য সময় বাড়ালো ইসি

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। এ সময়সীমা বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করেছে ইসি।

আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী যে কোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এ সময়ে আবেদন করতে পারবে। কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন হলে ইসিতে যোগাযোগ করা যাবে। এরই মধ্যে ১২টি দেশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে বলে ইসিকে জানিয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বৃদ্ধির আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছে, কমিশন অনুমোদনও করেছে। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য এ সময় বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করা হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত যা আবেদন পেয়েছি তা দেশ হিসেবে ১২টি দেশের বিভিন্ন পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি। তারা আমাদের নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছে। সংখ্যা হিসেবে বিবেচনা করলে ৩০ থেকে ৩২। তবে এ সংখ্যা সামনে বাড়তে পারে। চারটি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেক্ট্ররাল থেকে ১১ জন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরামের চার জন, আইআরআই থেকে পাঁচজন এবং ইইউ থেকে চার জন নির্বাচন পর্যবেক্ষণে আসবেন। ব্যক্তি হিসেবে ৩২ থকে ৩৩।’

অতীতের তুলনায় পর্যবেক্ষণে সাড়া মিলেছে কি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো সাড়া পেয়েছি। ব্যক্তি হিসেবে ও সংস্থা হিসেবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণে অনেকে আসবে।

ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে আবেদন আহ্ববানের সময় বৃদ্ধির বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশিদের জন্য সময় বাড়ালো ইসি

আপডেট সময় ০৪:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩