ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নিজের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য

রাঙ্গামাটিতে ফেসবুক লাইভে এসে নিজের বুকে গুলি করেছেন এক পুলিশ সদস্য। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম মো. মোতাহার হোসেন। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত শীষ মোহাম্মদের ছেলে। টিঅ্যান্ডটি পুলিশ ক্যাম্পে ইনচার্জ এসআই কুতুব উদ্দিন জানান, ফেসবুক আইডি থেকে লাইভ চলাকালীন সময় নিজর বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করেন মোতাহার। এসময় রুমের দরজা বন্ধ ছিল। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লাইভে ১৯ মিনিটি ৩৫ সেকেন্ডের ভিডিওতে মোতাহার বলেন, ‘আমার লাইফে প্রচুর পরিমাণ ডিপ্রেশন রয়ে গেছে। তাই বেঁচে থাকার মত আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি এ ডিপ্রেশন থাকার মত না। বহুত বড় সমস্যায় আছি। বাইচা থাকার মত অবস্থা আমার নাই।’ এসব বলতে বলতে সবার কাছে ক্ষমা চেয়ে বুকের ডান দিকে বন্দুক ঠেকিয়ে গুলি করেন তিনি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, আহত পুলিশ সদস্যর সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছি। চিকিৎসা চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য

আপডেট সময় ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩