ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ধর্ষণের ‘মিথ্যা’ মামলা করে কারাগারে নারী

নওগাঁয় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মিথ্যা মামলা করায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে এ নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ নভেম্বর বদলগাছী উপজেলার চাপাডাল গ্রামের আসাদুল হাকিমের স্ত্রী মারিয়া বেগম (৪৮) একই গ্রামের তহিদুল তুহিনসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করে একটি মামলা করেন। তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করলে মামলার বাদী পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। পরে শুনানি নিয়ে ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন আদালত।

বিচার বিভাগীয় তদন্তে ঘটনাটির সত্যতা রয়েছে মর্মে অনুসন্ধান প্রতিবেদন আদালতে জমা দিলে মামলাটির বিচারিক কার্যক্রম আবারও শুরু হয়। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ তিনজন সাক্ষীর সাক্ষ্য নেন। সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে পর্যবেক্ষণ দিয়ে ১০ আগস্ট আসামিদের খালাস দেন বিচারক।

এ ঘটনায় শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে মারিয়া বেগমসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তহিদুল ইসলাম নামের একজন। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে ওই নারীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে মারিয়া বেগম জামিন শুনানির প্রার্থনা করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ধর্ষণের ‘মিথ্যা’ মামলা করে কারাগারে নারী

আপডেট সময় ০৪:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩