ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

তফসিলের পর সারাদেশে ট্রেনসহ ১২ গাড়িতে আগুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১২টি যানবাহনে আগুনের ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

এসব তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তালহা বিন জসিম বলেন, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১২টি যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে। ঢাকার দোহার, টাঙ্গাইলে দু’টি, বরিশাল বিভাগের ঝালকাঠিতে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জে পাঁচটি, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, চাঁদপুরে দুটি, সিলেট সদরে একটি ঘটনা ঘটে।

এ ঘটনায় দু’টি বাস, দু’টি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, দু’টি লেগুনা, একটি ট্রেন তিনটি বগি পুড়ে যায়। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১ ইউনিট ও ১১৬ জনবল কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নাটোরের বনপাড়া এলাকার নয়া বাজারে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এরপর রাত ৮টা ৪৩ মিনিটে সিলেট সদরে একটি লেগুনায়, ১০টা ৫৫ মিনিটে বগুড়ায় একটি কাভার্ডভ্যানে, ১১টায় দোহার বাজারে একটি ট্রাকে, ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের খুলশিতে দু’টি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া রাত ১২টা ১৫ মিনিটে বগুড়ার মহিপুরে একটি ট্রাকে, ১২টা ২৫ মিনিটে ঝালকাঠিতে একটি লেগুনায়, ১২টা ৫০ মিনিটে বগুড়ায় একটি ট্রাকে, দুপুর একটায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি মিনিট্রাকে, ৩টা ২ মিনিটে টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার ট্রেনে ও রাত ৩টা ৫০ মিনিটে চাঁদপুরের হাজিগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

তফসিলের পর সারাদেশে ট্রেনসহ ১২ গাড়িতে আগুন

আপডেট সময় ১২:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩