ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে তরুণকে হত্যা

গতকাল বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুমিল্লা নগরের দক্ষিণ ঠাকুরপাড়া কবরস্থানের সামনে  আধিপত্য বিস্তার নিয়ে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নিহত তরুণের নাম মো. হাসান (২৪)। তিনি নগরের দক্ষিণ দুর্গাপুরসংলগ্ন দৌলতপুরের মো. জসিমের ছেলে।

স্থানীয় লোকজনের ভাষ্য, আধিপত্য বিস্তার নিয়ে দৌলতপুর এলাকায় স্থানীয় রাজীব খান গ্রুপ ও মো. মসু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় ঠাকুরপাড়ায় মো. হাসানকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে তরুণকে হত্যা

আপডেট সময় ১২:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩