ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

হাজারীবাগে বাসা থেকে দুই বোনের লাশে উদ্ধার

গতকাল রোববার গভীর রাতে রাজধানীর হাজারীবাগে কালীনগর  এলাকায় একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ । তাদের মধ্যে একবোনের মরদেহ গলাকাটা অবস্থায় ছিলো।  দুই বোনের নাম নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪)।

জেসমিনের লাশ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। নাসরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর বড় বোন জেসমিন ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ গলাকাটা অবস্থায় ছিল।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, হাজারীবাগের ওই ফ্ল্যাটে মা ও ভাইয়ের সঙ্গে ওই দুই বোন থাকতেন। ঘটনার সময় তাদের ভাই ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। তাঁর অসুস্থ মা এ বিষয়ে কিছু বলতে পারছেন না।

ওসি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে দুই বোনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁদের চিকিৎসাও চলছিল। তাঁদের বিয়ে হয়নি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে একজনকে হত্যা করে আরেকজন আত্মহত্যা করেছেন। তবে তদন্তের আগে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, দুই বোনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

হাজারীবাগে বাসা থেকে দুই বোনের লাশে উদ্ধার

আপডেট সময় ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩