ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঝটিকা মিছিল

বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস–সংলগ্ন কাঁটাবন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ রোববার সকাল সাতটার দিকে কাঁটাবন থেকে নীলক্ষেত অভিমুখী সড়কে এই কর্মসূচি পালন করে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এ কর্মসূচিতে নেতৃত্ব দেন। খোরশেদ আলম বলেন, ‘বর্তমান সরকার গণমানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে হরণ করেছে। ফ্যাসিস্ট কায়দায় তারা রাষ্ট্র পরিচালনা করছে। মানুষ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মাঠে আছি।’

এ কর্মসূচিতে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, গণেশ চন্দ্র রায়, মাসুম বিল্লাহ ও নাহিদুজ্জামান শিপন; সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঝটিকা মিছিল

আপডেট সময় ০৬:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩