ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা এলাকায়  ট্রেনে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

নিহত পলাশ রাধানগর ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার হরদেব চন্দ্র বর্মনের ছেলে। স্থানীয়রা জানান, পলাশ জন্মগতভাবে শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী। যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াতেন তিনি। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে কিসমত রেললাইন ধরে হাঁটছিলেন পলাশ। আনমনে চলার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাহেদ বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত যুবক শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বলে জানতে পেরেছি। ঘটনার পরই রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩