ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

‘বড় ভাই ডাকছেন’ বলে তাঁরা ছিনতাই করেন

ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে কাজীপাড়া এক্সিম হাসপাতালের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. অরিন (২৬), জামাল উদ্দিন সাগর (২৭), রনি (৩০) ও ইব্রাহিম প্রকাশ ইমন (১৯)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেপ্তার চারজন মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। অরিনের বিরুদ্ধে চারটি এবং সাগর, রনি ও ইমনের বিরুদ্ধে দুটি করে মামলা রয়েছে।

অরিন এই ছিনতাইকারী চক্রের দলনেতা উল্লেখ করে ওসি মোহাম্মদ মহসিন বলেন, তাঁরা প্রথমে কোনো এক পথচারীকে টার্গেট করেন। তাঁদের মধ্যে অরিন আরও দুজনকে সঙ্গে নিয়ে একই স্থানে দাঁড়িয়ে থাকেন। দলের বাকিরা টার্গেট পথচারীকে দাঁড় করিয়ে বলেন, ‘আপনাকে বড় ভাই ডাকছেন’। পথচারীও কথিত বড় ভাইয়ের কাছে যান। এরপর সেই পথচারীকে ছোরা দেখিয়ে সবকিছু ছিনিয়ে পালিয়ে যান।

ওসি মোহাম্মদ মহসিন আরও বলেন, গতকালও তাঁরা এভাবে কোনো পথচারীকে টার্গেটের জন্য কাজীপাড়া অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তল্লাশি করে দুটি ছোরা উদ্ধার করা হয়।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

‘বড় ভাই ডাকছেন’ বলে তাঁরা ছিনতাই করেন

আপডেট সময় ০৫:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩