ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গত চারদিনে ১১১০ টন আলু আমদানি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত চার দিনে এসেছে ১১১০ টন আলু। গত শুক্রবার (৩ নভেম্বর) প্রথম এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়।

সোনামসজিদ কাস্টমসের তথ্যানুযায়ী, সর্বশেষ সোমবার (৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আলু এসেছে সাত ট্রাকে ২০৯ টন। এর আগের তিন দিনে আলু আমদানি হয় ৯০১ টন।

অন্যদিকে সোমবার (৬ নভেম্বর) ৪৭ ট্রাকে ১ হাজার ৪১৭ টন পেঁয়াজ এসেছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। আর আগের তিন দিনে পেঁয়াজ আমদানির পরিমাণ ২ হাজার ৬৯৫ টন। গেল চার দিনে ধারাবাহিকভাবে পেঁয়াজ ও আলুর আমদানিতে প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে। কমেছে এ দুটি পণ্যের দাম, এতে ক্রেতাদের মাঝে কিছুটা হলেও ফিরেছে স্বস্তি।

এদিকে স্থানীয় প্রশাসন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া আলু ও পেঁয়াজসহ পচনশীল খাদ্যপণ্য দেশের অভ্যন্তরে নিরাপদে পৌঁছাতে পণ্যবাহী ট্রাকগুলোর চলাচলে বিজিবি পুলিশ নিরপত্তার ব্যবস্থা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজেরা বিষয়গুলো তদারকি করছেন, যাতে আমদানি পণ্যবাহী ট্রাক চলাচলে কোন সমস্যা না হয়।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, আলু ও পেঁয়াজের ট্রাকগুলো বন্দরে দ্রুত সময়ে প্রবেশ করে আবারো ফিরে যেতে পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গত চারদিনে ১১১০ টন আলু আমদানি

আপডেট সময় ০১:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩