ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আজই দেশে ফিরছেন সাকিব আল হাসান

বিশ্বকাপে বাংলাদেশের বাকি রয়েছে এক ম্যাচ। তার আগে বড় দুঃসংবাদ পেলো টাইগার শিবির। আঙুলের চোটে ছিটকে গেলেন অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, পুনর্বাসন প্রক্রিয়া শুরুর জন্য আজই বাংলাদেশে ফিরছেন সাকিব।

আগামী ১১ই নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিসিবির প্রেস রিলেজে জানানো হয়, বাঁ হাতের তর্জনীর হাড়ে চিড় ধরায় অজিদের বিপক্ষে সেই ম্যাচটি খেলতে পারবেন না সাকিব। বিসিবির বিবৃতিতে বলা হয়, সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব বাম হাতের তর্জনীতে চোট পেয়েছেন। এক্স-রে করার পর জানা যায়, তার আঙুলের হাড়ে চিড় ধরেছে।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান সাকিবের চোট নিয়ে বলেন, ‘ইনিংসের শুরুতেই আঙুলে আঘাত পান সাকিব। তবে টেপ এবং পেইনকিলার নিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচের পর করা এক্স-রেতে দেখা যায়, সাকিবের আঙুলের পিআইপি জয়েন্টে (আঙুলের হাড়ের জোড়া) চিড় ধরা পড়েছে। সম্পূর্ণ সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে সাকিবের।’
বায়জেদুল ইসলাম জানান, আজই দেশে ফিরছেন সাকিব। তিনি বলেন, ‘রিহ্যাবের জন্য আজই (মঙ্গলবার) দল ছেড়ে বাংলাদেশে ফিরবেন সাকিব।’

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজই দেশে ফিরছেন সাকিব আল হাসান

আপডেট সময় ০৪:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩