ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বাংলাদেশে সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সোমবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন,বাংলাদেশে চলমান সহিংসতাকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বেদান্ত প্যাটেল বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। যেকোনো সহিংসতার ঘটনাকে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য রকম গুরুত্বের সঙ্গে নেয়। বেদান্ত প্যাটেল আরো বলেন, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারগুলোর সঙ্গে সম্পৃক্ত আছি ও থাকব।’

বিএনপির কার্যালয়ে প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফির ব্রিফিং, বাইডেনের সঙ্গে তাঁর প্রতিদিন ১০ থেকে ১৫ বার যোগাযোগের দাবি, রাষ্ট্রদূত পিটার হাসকে অবতার হিসেবে অভিহিত করার প্রসঙ্গও ওঠে ব্রিফিংয়ে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নেতৃত্বে ঢাকায় মার্কিন দূতাবাসে অবিশ্বাস্য মেধাবী কর্মীদল আছে। রাষ্ট্রদূত হাসের শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের বিষয়েই দক্ষতা, অভিজ্ঞতা আছে।

বিএনপির চলমান আন্দোলনের কথা উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানাবে কি না জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, এটি মনে রাখতে হবে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো সমর্থন নেই।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩