ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পাকিস্তানকে জিতিয়ে ১০ লাখ রুপি পাচ্ছেন ফখর

নিউজিল্যান্ডের দেওয়া ৪০২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্থনের ব্যাটাররা প্রথম থেকেইে আক্রমনাক্তক ভূমিকা পালন করে । ৪০১ রানের বোঝা মাথায় নিয়ে ধীরলয়ে ব্যাটিং করার মানে হয় না। পাকিস্তানের ওপেনার ফখর জামান সেটা ভালো করেই বুঝেছিলেন। তাই তো বেঙ্গালুরুতে গতকাল শুরুর দিকে সতর্ক হাতে খেললেও ধীরে ধীরে ঝড় তোলেন তিনি।

কিউইদের রান পাহাড়ের জবাব দিতে টর্নেডো গতিতে সেঞ্চুরি তুলে নেন ফখর। মূলত তার সেঞ্চুরিতেই বৃষ্টি আইনে ২১ রানে জিতে যায় পাকিস্তান। শুধু তাই নয়, এই ম্যাচ জিতে টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভালোভাবে টিকে রয়েছে পাকিস্তান।

অপরাজিত ১২৬ রানের টর্নেডো ইনিংস খলেছেন ফখর জামান। ৮১ বলে এই ইনিংসটি খেলতে তিনি আটটি বাউন্ডারির পাশাপাশি ১১টি ওভার বাউন্ডারি মেরেছেন। ম্যাচজয়ী ইনিংস খেলায় ফখরকে পুরস্কৃত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ ফখর জামানকে দশ লাখ রুপি অর্থ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া তিনি পুরো দলকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে একই ধরনের পারফরম্যান্সে সাফল্যের সঙ্গী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ম্যাচের পর জাকা আশরাফ ফখর জামানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় জাকা আশরাফ বলেন, ‘আমি আশা করছি তুমি পরবর্তী ম্যাচগুলোতেও ভালো ব্যাটিং করবে। বিশ্ব ক্রিকেটাঙ্গনে পাকিস্তানের সম্মানকে আরও উজ্জ্বল করবে।’

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পাকিস্তানকে জিতিয়ে ১০ লাখ রুপি পাচ্ছেন ফখর

আপডেট সময় ০১:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩