ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

দেশের বিভিন্ন স্থানে ১২ ঘণ্টায় ১০ বাসে আগুন

বিএনপির ডাকা দ্বিতীয় বারের মতো ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে  ১২ ঘন্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১০ টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । ফায়ার সার্ভিস বলছে, শনিবার সন্ধ্যা সাতটা থেকে আজ রোববার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি অগ্নিসংযোগের তথ্য পেয়েছে তারা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের তথ্যানুযায়ী, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেওয়া হয়।

সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেওয়ার তথ্য পাওয়া যায়। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড়ে রাইদা পরিবহন নামের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। রাত আটটায় রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ১১টা ৪২ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

দিবাগত রাত পৌনে ১২টায় ভোলার চরফ্যাশনের নতুন বাসস্ট্যান্ড এলাকায় যমুনা এক্সপ্রেস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুর আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার তথ্য পাওয়া যায়। দিবাগত রাত ৩টা ৫২ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তিন রাস্তার মোড়ে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়। আজ ভোর ৪টায় রাজধানীর ডেমরার মাতুয়াইলের সাদ্দাম মার্কেট এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রায় একই সময় রাজধানীর শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় তুরাগ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ভোর ৫টা ১৭ মিনিটে রাজধানীর মিরপুর ৬ নম্বরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সকাল ৬টা ২৪ মিনিটে গাজীপুরের ভোগরায় একটি বাসে আগুন দেওয়ার তথ্য পায় ফায়ার সার্ভিস।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ১২ ঘণ্টায় ১০ বাসে আগুন

আপডেট সময় ১২:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩