ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

আর্সেনালের জালে ম্যানসিটির গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় ৬-১ গোলে বোর্নেমাউথকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশাল এ জয়ের নায়ক ছিলেন জেরেমি ডোকু। গোল করেছেন এবং করিয়েছেন। একটা গোল করার পাশাপাশি জোড়া গোলের রূপকার ছিলেন তিনি।

ম্যানসিটির গোল উৎসবের রাতে সমর্থকদের হতাশায় ডুবিয়েছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল। নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমর্থকদের অবাক করে অ্যাওয়ে ম্যাচে তারা ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে।

ম্যানসিটি গোল উৎসব করেছে অথচ সেখানে নাম নেই আর্লিং হালান্ড ও হুলিয়ান আলভারেজের। উভয়ে মাঠে ছিলেন, খেলেছেন কিন্তু গোলের দেখা পাননি। অবশ্য পুরো ম্যাচ খেলেননি তারা। হালান্ড ইনজুরির কারণে মাঠ ছাড়েন। আর আরভারেজকে তুলে নেন কোচ। জোড়া গোল করেছেন বের্নান্ডো সিলভা। এছাড়া ম্যানুয়েল আকাঞ্জি, ফিল ফোডেন ও নাথান অ্যাকে গোল করেন।

ম্যানসিটি এখন ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। গত রাতে হারের ফলে আর্সেনাল শীর্ষস্থান হারিয়েছে। তবে টটেনহামের সামনে এখন সবাইকে টপকে যাওয়ার সুযোগ হাতছানি দিয়ে চলেছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। এগারতম ম্যাচ জিতলেই তারা শীর্ষে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

আর্সেনালের জালে ম্যানসিটির গোল উৎসব

আপডেট সময় ১১:১৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩