ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রোনালদোর বিপক্ষে করা গোলই মেসির নিজের সেরা

ক্যারিয়ার জুড়ে অসংখ্য গোল করেছেন লিওনেল মেসি। হয়েছেন অসংখ্য গোলের রূপকারও। ক্যারিয়ারের শেষ প্রান্তে সেই না পাওয়ার ব্যর্থতা ঘুচিয়েছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের মাধ্যমে। এবারের বিশ্বকাপে তো গোলের পর গোল করেছেন। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে জিতেছেন ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অর অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই মেসিকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে। যার মধ্যে ক্যারিয়ারের সেরা গোল নিয়ে একটা প্রশ্ন ছিল। এ প্রশ্নের জবাবে বিশ্বকাপ বা কোপা আমেরিকায় থাকলেন না মেসি। চলে গেলেন এক যুগ আগে চ্যাম্পিয়ন্স লিগে। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করা একটি গোলকে তিনি সেরা বলে বেছে নিয়েছেন।

লিওনেল মেসি বলেন, গুরুত্বপূর্ণ খেলায় গোল করাটা বড় ব্যাপার। সেটা বিশ্বকাপ হোক আর চ্যাম্পিয়ন্স লিগ হোক। সেরা গোল নিয়ে আমি কখনো ভাবিনি। সে কারণে কিছু মনেও নেই। তবে আমার মনে হয় ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোদের বিপক্ষে দ্বিতীয় গোলটা সেরা গোল।

রিয়ালের মাঠে অনুষ্ঠিত সে ম্যাচে লিওনেল মেসির গোলটি ছিল সত্যিই অসাধারণ। ৭৬ মিনিটে মেসির গোলে তখন বার্সেলোনা ১-০ গোলে এগিয়ে। ৮৭ মিনিটে মেসি করেন সেই স্মরণীয় গোলটি। প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে একেবেকে একের পর এক রিয়ালের বাঘা বাঘা সব ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রোনালদোর বিপক্ষে করা গোলই মেসির নিজের সেরা

আপডেট সময় ০৬:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩