ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

খাওয়ার বাজি ধরে প্রাণ গেলো কৃষকের

নওগাঁর বদলগাছীতে  বায়েজিদ (৪৫)  নামে এক কৃষক দুই কেজি গুড় আর আটটি কলা খাওয়ার বাজি ধরে এক অদ্ভুত কান্ডের মৃত্যু ঘটেছে । বুধবার (১ নভেম্বর) সকালে তিনি মারা যান। বায়েজিদ হোসেন উপজেলার পার-আধাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।এরআগে মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বাজি ধরে গুড় ও কলা খেলে অসুস্থ হয়ে পড়েন বায়েজিদ হোসেন।

পরে আজ সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বায়েজিদ হোসেন বিভিন্ন সময় বাজি ধরে বিভিন্ন খাবার খেতেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারপুর এলাকায় স্থানীয় বিঠু নামের এক ব্যক্তির সঙ্গে দুই কেজি গুড় ও আটটি কলা একসঙ্গে খেয়ে ফেলার বাজি ধরেন। পরে এসব খাবার খেয়ে বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ অবস্থায় আজ সকালে পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, বিষয়টি শুনেছি। তিনি বিভিন্ন সময় বাজি ধরে বিভিন্ন খাবার খেতেন। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনা আমি শুনিনি। পরিবার থেকে কেউ কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

খাওয়ার বাজি ধরে প্রাণ গেলো কৃষকের

আপডেট সময় ১২:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩