ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ছিটকে গেলো ম্যানইউ ও আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে  উড়ছে আর্সেনাল কিন্তু নাজুক  অবস্থা  কারাবাও কাপে । ঘরোয়া এ টুর্নামেন্টে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। বুধবার লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ওস্টেহাম ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হেরেছে গানার্সরা।

আর্সেনালের পাশাপাশি ব্যর্থতা তালিকায় রয়েছে ব্যর্থতার সীমানায় ঘুরপাক খাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের মতো পরিণতি হয়েছে তাদেরও। অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে রেড ডেভিলসরা। বিদায় নিয়েছে তারাও।

আর্সেনাল ও ম্যানইউয়ের বিধ্বস্ত হওয়ার রাতে সাফল্যের পতাকা উড়িয়েছে লিভারপুল ও চেলসি। প্রিমিয়ার লিগে ব্যর্থতার সীমা থেকে বের হতে পারছে না চেলসি। অথচ কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তারা। চতুর্থ রাউন্ডে নিজেদের মাঠের খেলায় ব্লাকবার্ন রোভার্সকে ২-০ গোলে হারিয়েছে দ্য ব্লুজরা। কোয়ার্টার ফাইনালে তারা নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে খেলবে। আগামী ১৯ ডিসেম্বর এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

লিভারপুলও কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অ্যাওয়ে ম্যাচ তারা বোর্নমাউথকে হারিয়েছে। ২-১ গোলের জয় লিভারপুল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ওয়েস্টহাম ইউনাইটেড। ২০ ডিসেম্বর মাঠে গড়াবে এ ম্যাচটি।

ম্যাচ হারের পর ম্যানইউ কোচ এরিক টেন হাগ সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা জানি আমরা ভালো খেলতে পারিনি। এ ব্যর্থতার দায় আমাদের। আমাকেই এর দায় দায়িত্ব নিতে হবে। আমরা ভালো খেলতে পারিনি। সমর্থকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ছিটকে গেলো ম্যানইউ ও আর্সেনাল

আপডেট সময় ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩