ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ইলিশ শিকারে বরিশালে ৩০ জনের জেল-জরিমানা

ইলিশ  মাছের ওজন বৃদ্ধি ও পরিপক্বর জন্য নির্ধারিত সময় বেধে দিয়েছে  জেলা মৎস্য অধিদপ্তর। সে নির্ধারিত সময়ের আগে কতিপয় জেলে বিভিন্ন ভাবে মাছ ধরার পাইতারা করছে । এরই ধারাবাহিকতায় বরিশালে অভিযান চালিয়ে  ৩০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন  এ তথ্য জানান

মৎস্য অফিসের তথ্যমতে, মঙ্গলবার বরিশাল বিভাগে ১৬৩টি অভিযানে ৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে তাদের কাছ থেকে দুই লাখ ৫৩ হাজার ৮০০ মিটার অবৈধ জাল ও দশমিক ৪০৬ মেট্রিকটন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ জালের বাজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে জব্দ নৌকা, ট্রলার ও মাছধরার বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে এক লাখ ৩৬ হাজার ৭০০ টাকা আয় করা হয়েছে।

এছাড়া বরিশালে ১৫ জন ও ভোলায় ১৫ জনসহ ৩০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল জেলায় ১০ জন, ভোলায় সাতজন ও ঝালকাঠিতে একজনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১৪টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৯০টি মাছঘাট, ৩৩১টি আড়ত ও ২৫০টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইলিশ শিকারে বরিশালে ৩০ জনের জেল-জরিমানা

আপডেট সময় ০২:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩