ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আজ পদ্মা সেতুতে চলবে ট্রেন

গত ১০ অক্টোবর স্বপ্নের পদ্মা সেতুতে ট্রেন  যোগাযোগ উদ্বোধন করেণ প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ।  এরপর বাণিজ্যিকভাবে ১ নভেম্বর থেকে ট্রেন চলাচলের ঘোষণা দেয় রেলপথ মন্ত্রণালয়। ফলে আজ (বুধবার) থেকে যাত্রী নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে ট্রেন। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগে যোগ হচ্ছে নতুন মাত্রা।

আজ রাত পৌনে ১০টায় আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। রেলের সময়সূচি অনুযায়ী, ভোর ৪টার পর ট্রেনটি পদ্মা সেতু অতিক্রম করবে। ঢাকায় পৌঁছানোর কথা বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। সাড়ে ৭ ঘণ্টা পর অর্থাৎ বিকেল পৌনে ৪টার দিকে খুলনায় পৌঁছানোর কথা ট্রেনটির।

এছাড়া বেনাপোল এক্সপ্রেসও আজ থেকে চলাচল করবে পদ্মা সেতু দিয়ে। ২ নভেম্বর যাত্রা করবে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫)। ট্রেনটি বেনাপোল থেকে দুপুর ১টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে।

রেলওয়ে জানিয়েছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনা রুটে ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর শহর, রাজবাড়ী, কুষ্টিয়ার পোড়াদহ, চুয়াডাঙ্গা, যশোরসহ নয়টি স্টেশনে থামবে। বেনাপোল এক্সপ্রেসও একই পথ ধরে যাবে যশোরের বেনাপোল পর্যন্ত।

নতুন এ পথের জন্য গত অক্টোবর মাসে ভাড়া ঠিক করেছিল রেল কর্তৃপক্ষ। তবে তা বাসের তুলনায় বেশি হওয়ায় সমালোচনা হয়। পরে ১১৫ টাকা কমিয়ে ৩৫০ টাকার ভাড়া ২৩৫ টাকা নির্ধারণ করেছে। ফলে এখন ঢাকা থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত শোভন শ্রেণির ভাড়া ধরা হয়েছে ১৯৫ টাকা, প্রথম শ্রেণির আসন ৩১০, প্রথম শ্রেণির বার্থের ভাড়া ৩৬৫, শীতাতপনিয়ন্ত্রিত (এসি) আসনের ভাড়া ৪৬৫ এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ৬৯৫ টাকা। ঢাকা থেকে খুলনার ভাড়া ৫০০ টাকা এবং যশোরের ভাড়া ৫৬৫ টাকার জায়গায় ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ পদ্মা সেতুতে চলবে ট্রেন

আপডেট সময় ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩