ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দীপিকাকে অস্বস্তিতে ফেলতে গিয়ে নিজেই অবাক হলেন রণবীর

রণবীর সিং দীপিকা পাড়ুকোনকে অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন। কিন্তু তার এ কাজের পাল্টা জবাব দীপিকার কাছ থেকে এমনটা আসবে তা কল্পনাও করেননি রণবীর।

‘কফি উইথ করণ’র একটি পর্বে এসে, সেই গল্পই শোনালেন এ বলিউড তারকা। করণ জোহরের চ্যাট শোতে এসেছিলেন দীপিকা ও রণবীর। আর এই শো প্রকাশ্যে আসার পর থেকেই ভাইরাল তাদের একাধিক অজানা গল্প। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে টুকরো টুকরো পর্বের অংশ।

‘কফি উইথ করণ’-এ শোতে এসে সঞ্জয় লীলা ভানসালীর সিনেমার সেটে ঘটে যাওয়া একটি ঘটনার কথা প্রকাশ্যে আনেন রণবীর। তিনি বলেন, এটি সিনেমার সাফল্যে বিশাল এক খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন পরিচালক। সেই সিনেমায় নায়ক-নায়িকা ছিলেন দীপিকা ও রণবীর।বিভিন্ন রকম খাবারের মেনুতে ছিল কাঁকড়া। সবাই বেশ আনন্দ করেই খাচ্ছিলেন দুপুরের খাবার। হঠাৎ রণবীর লক্ষ্য করেন, দীপিকার দাতে কাঁকড়ার একটি অংশ আটকে রয়েছে।

দীপিকাকে কিছুটা অস্বস্তিতে ফেলার জন্যই রণবীর বলেন, ‘তোমার দাঁতে খাবার আটকে রয়েছে।’ রণবীর মনে করেছিলেন, দীপিকা এই কথা শুনে অস্বস্তিতে পড়বে, লুকনোর চেষ্টা করবে। কিন্তু তিনি দীপিকা পাড়ুকোন। রণবীরের কথায় একটুও বিব্রত না হয়ে তিনি পাল্টা উত্তর দেন, ‘তাই নাকি। পরিষ্কার করে দাও তো একটু।’

রণবীর জানান, তিনি দীপিকার দাঁত স্পর্শ করে সেই খাবারের টুকরোটা বের করে দেন। আর রণবীরের মনে হয়, তিনি যেন কোনো শকেটে হাত দিয়ে ফেলেছেন আর ২২০ ভোল্টের কারেন্ট লেগেছে। রণবীরের এই গল্প শুনে, পাশে বসে হাসতে থাকেন দীপিকা। কারণ প্রশংসা করেন দীপিকার উপস্থিত বুদ্ধির। এরপরে অন্য একটি কথার সূত্রে রণবীর বলেন, ‘কেবল পাপারাৎজিদের সামনে নয়, যে কথা বললে দীপিকা হাসবে। আমি সারাদিন তেমন কথা বলে যেতে পারি। আমি কেবল ওর হাসি মুখটা দেখতে চাই।’

কেবল এ গল্পটি নয়, রণবীর ও দীপিকার লুকিয়ে বাগদান সারা থেকে শুরু করে একাধিক ভালবাসার মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এগুলো তাদের ভক্তরা বেশ উপভোগ করছেন।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দীপিকাকে অস্বস্তিতে ফেলতে গিয়ে নিজেই অবাক হলেন রণবীর

আপডেট সময় ১২:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩