ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কবে ঘুম ভাঙবে রেল মন্ত্রণালয়ের ? “মমতা ব্যানার্জী”

 গত জুন মাসে ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় তিনশ যাত্রী। সর্বশেষ গত রোববার (২৯ অক্টোবর) অন্ধ্র প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন। এভাবে বারবার ট্রেন দুর্ঘটনার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়কে দায়ী করেছেন মমতা ব্যানার্জী।

সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন, বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষের রেলযাত্রা নিরাপদ নয়। কবে ঘুম ভাঙবে রেল মন্ত্রণালয়ের?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মমতা লেখেন, আরও একটি বিপর্যয়কর রেল দুর্ঘটনা। এবার ঘটেছে অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম জেলায়। দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে আটজন (সবশেষ ১৩ জন) মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ২৫ জন।

তিনি অভিযোগ করে বলেন, ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত, অসহায় যাত্রীরা কোচে আটকে পড়া এবং অনাকাঙিক্ষত মৃত্যু: দুর্ভাগ্যজনক এই ঘটনাগুলো বারবার ঘটছে। রেলওয়ের ঘুম কবে ভাঙবে? এসময় নিহতদের স্বজনদের প্রতি সংহতি জানিয়ে দুর্ঘটনার কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিকে, অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনার পর ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কবে ঘুম ভাঙবে রেল মন্ত্রণালয়ের ? “মমতা ব্যানার্জী”

আপডেট সময় ০৪:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩