ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

ভারতে কনভেনশন সেন্টারে বিস্ফোরণ

ভারতের কেরালায় একটি কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। সেখানে মোট তিনটি বিস্ফোরণ ঘটেছে।

রাজ্যের কালামাসেরি এলাকায় এই ঘটনার কয়েক ঘণ্টা পরে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন ।

জানা যায়, কনভেশন সেন্টারটিতে তিন দিনব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠানের আজ ছিল শেষদিন। এসময় সেখানে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থনার মধ্যেই প্রথম বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি টিফিন বক্সের ভেতর ওই বিস্ফোরক রাখা ছিল।

পুলিশ জানিয়েছে, আহত ৪৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ১৮ জন আইসিইউতে রয়েছেন। বিস্ফোরণে আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, পরিস্থিতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজ্যের সব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিস্ফোরণস্থলে যাচ্ছেন।

ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এএনআই) হাতে। তাদের ফরেনসিক দল এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করছে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে কনভেনশন সেন্টারে বিস্ফোরণ

আপডেট সময় ০৬:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩