ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

মুকেশ আম্বানিকে হত্যার হুমকি

আবারও হত্যার হুমকি পেলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার ২০০ কোটি রুপি দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে। এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দু’বার হত্যার হুমকির বার্তা পেলেন মুকেশ।

মুম্বাই পুলিশ জানিয়েছে, এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) একটি অচেনা অ্যাকাউন্ট থেকে ইমেইল আসে মুকেশ আম্বানির কোম্পানির কাছে। সেই ইমেইলে ২০ কোটি রুপির দাবি জানানো হয়। যদি এই অর্থ না দেওয়া হয়, তা হলে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

শুক্রবারের সেই ইমেইলে বলা হয়েছিল, যদি ২০ কোটি রুপি না দেন, তা হলে আপনাকে খুন করা হবে। ভারতে আমাদের সবচেয়ে ভালো শুটার রয়েছে।

হত্যার হুমকি দেওয়া এই ইমেইল পাওয়ার পরই তার নিরাপত্তার দয়িত্বে থাকা কর্মকর্তা দেবেন্দ্র মুন্সিরাম গামদেবী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ ওই ইমেইল প্রেরকের খোঁজে নামে। পাশাপাশি তদন্ত শুরু করে মুম্বাই পুলিশের অপরাধদমন শাখাও। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, সেই আইপি অ্যাড্রেস চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ। যে ব্যক্তি এই হুমকি বার্তা দিয়েছিলেন, তার নাম সাদাব খান বলেও দাবি করেছে পুলিশ।

কিন্তু প্রথম হুমকির পুরোপুরি কিনারা করে ওঠার আগেই ২৪ ঘণ্টার মধ্যে আবার সেই একই ইমেইল অ্যাকাউন্ট থেকে ২০০ কোটি রুপি দাবি করে ইমেইল পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ইমেইলে বলা হয়েছে আগের পাঠানো ইমেইলের কোনো উত্তর পাইনি। তাই রুপির পরিমাণ এবার ২০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি করা হলো। যদি এই অর্থ না পাই, তা হলে মুকেশ অম্বানীর মৃত্যু অবধারিত।

পুলিশ আরও জানিয়েছে, এরই মধ্যে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ এবং ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও একাধিক বার খুনের হুমকি পেয়েছেন মুকেশ আম্বানি ও তার পরিবার। গত বছরেই হুমকির অভিযোগে বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

মুকেশ আম্বানিকে হত্যার হুমকি

আপডেট সময় ০১:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩