ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

১৭ নভেম্বর আসছে ‘আজব ছেলে

ঢাকাই সিনেমায় জনপ্রিয় দুটি শিশুতোষ সসিনেসা দীপু নাম্বার টু ও আমার বন্ধু রাশেদ। সিনেমা দুটি এখনো মানুষের মনে দাগ লেগে আছে ।  এই ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসছে মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘আজব ছেলে’ অবলম্বনে নির্মিত সিনেমা। বানিয়েছেন মানিক মানবিক। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রাথমিক নাম ছিল ‘অদ্ভুত ছেলে’। পরে মূল গল্পের নাম অনুসারে নাম বদলে রাখা হয়েছে ‘আজব ছেলে’। আগামী ১৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমার গল্প প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘মুক্তির আগে গল্প নিয়ে কথা বলতে চাই না। যেহেতু এটি জাফর ইকবালের গল্প থেকে নেওয়া, সিনেমায় তাই মূল গল্প ঠিকই থাকছে।’ আজব ছেলে সিনেমার অভিনেত্রী তাহমিনা অথৈ বলেন, ‘এতে আমার চরিত্রের নাম মলি, বেশ বিচক্ষণ ও বুদ্ধিমতী মেয়ে। চেষ্টা করেছি, বাস্তবতার মিশেলে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। সহশিল্পী হিসেবে তৌকীর ভাইকে পেয়েছি। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখলাম, যা ভবিষ্যতে আমার অভিনয়কে সমৃদ্ধ করবে।’

পরিচালনার পাশাপাশি আজব ছেলের চিত্রনাট্যও লিখেছেন মানিক মানবিক। সংগীত পরিচালনায় সানী জোবায়ের। মুক্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে ‘ফুল ফুটেছে’ গানের টিজার। গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ। নির্মাতা জানান, সিনেমা মুক্তি উপলক্ষে আগামী ৭ নভেম্বর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে সিনেমাটি নিয়ে কথা বলবেন কলাকুশলীরা। পর্যায়ক্রমে প্রকাশ করা হবে টিজার, ট্রেলার ও গান।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

১৭ নভেম্বর আসছে ‘আজব ছেলে

আপডেট সময় ১২:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩