ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

কিশোরগঞ্জে দুই ট্রেনের মুখমুখি সংঘর্ষ; ১৫ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেল স্টেশনের আওটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।ৎ

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকামুখী যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেনের সঙ্গে কিশোরগঞ্জমুখী মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে এখন ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেক মরদেহ চাপা পড়ে আছে।

দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে দুই ট্রেনের মুখমুখি সংঘর্ষ; ১৫ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩