ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ঢাকায় আসছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। বাংলাদেশে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। সেই ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগির ঢাকায় গান গাইতে আসছেন তিনি।

জনপ্রিয় এ শিল্পীকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে আজব রেকর্ড ও আজব কারখানা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, আগামী ১০ নভেম্বর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে (কেআইবি) গাইবেন নচিকেতা। ওই অনুষ্ঠানের নাম ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’। খুব শিগগির এ অনুষ্ঠানের টিকিট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবে আজব রেকর্ড ও আজব কারখানা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেছেন, ‘আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা (নচিকেতা) আসছেন। আশা করছি দাদার ভক্তরা অনেকদিন পরে সরাসরি তার কণ্ঠে গান শুনতে পারবেন।’

।জয় আরও বলেন, ‘নচিকেতা দাদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। এবার ঢাকায় তার বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন।’

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ঢাকায় আসছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা

আপডেট সময় ০৫:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩